• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর

ফরিদপুরে দেশ টিভির সাংবাদিকের ওপর হামলা

দেশ টিভি ডেস্ক
  ১০ জুন ২০২৬, ২৩:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

উন্নয়ন প্রকল্পে অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া সাংবাদিক মো. আনিচুর রহমানের দায়ের করা মামলার আসামিদের পাল্টা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকে ঘিরে ফরিদপুরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১০ জুন) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একদল ব্যক্তি মানববন্ধন করে সাংবাদিক আনিচুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে তদন্তের দাবি জানান। একইসঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন।

তবে সাংবাদিক সংগঠন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের মতে, মামলার তদন্ত ও সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে আসামিপক্ষ পরিকল্পিতভাবে পাল্টা প্রচারণা চালাচ্ছে।

জানা যায়, এলজিইডির আওতাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আনিচুর রহমানসহ কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে ওই প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংবাদ প্রকাশ না করতে চাপ, ভয়ভীতি ও প্রলোভনের অভিযোগ ওঠে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ মে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে অসুস্থ স্ত্রীকে দেখতে গেলে সাংবাদিক আনিচুর রহমানের ওপর হামলা হয়। অভিযোগে বলা হয়, হাসপাতালে ১০ তলায় উঠে গেলেও সেখানে তাকে মারধর করা হয়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় ঠিকাদারসহ ৮ থেকে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর কোতয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করে।

এর আগে ৬ জুন ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ মানববন্ধন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সাংবাদিক আনিচুর রহমান বলেন, “অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে দীর্ঘদিন ধরে হুমকি পেয়ে আসছি। পরে হামলার শিকার হয়ে মামলা করেছি। এখন মামলার অগ্রগতি ঠেকাতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

ফরিদপুরের একাধিক সাংবাদিক বলেন, অভিযোগ থাকলে তা আইনগতভাবে উপস্থাপন করা উচিত। তবে মামলার পর আসামিদের মানববন্ধন ও পাল্টা অভিযোগ জনমনে প্রশ্ন তৈরি করেছে।

আরও পড়ুন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর 

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাংবাদিক সমাজের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পরিস্থিতি স্পষ্ট হবে।

জে আই

  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
শিবচরে যুবকের ওপর হামলা ও ‘মাদক ব্যবসায়ী’ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিবচরে যুবকের ওপর হামলা ও ‘মাদক ব্যবসায়ী’ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৯
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৯
সাভারে দেশ টিভির সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি শামীম গ্রেপ্তার
সাভারে দেশ টিভির সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি শামীম গ্রেপ্তার
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার
কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।